শনিবার, ৩১ জানুয়ারি, ২০০৯

কৌতুক


ভালোবাসার পরীক্ষা
প্রেমিকাঃ তুমি কি আমায় ভালোবাস?
প্রেমিকঃ বিশ্বাস না হলে পরীক্ষা করো?
প্রেমিকাঃ ধরো তোমার সার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি পনের টাকা চাইলাম, তুমি দিতে পারবে?

জরুরি টাকাটায় প্রেমিকা চোখ পরেছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বললো,
কেনো পারবো না, একশবার পারবো |
তবে পরীক্ষা তারিখটা একটু পিছানো যায় না |


বেশীদিন বাচার উপায়
রোগীঃ ডাক্তার সাব! বেশীদিন বাচোনের কোন উপায় আছে কি?
ডাক্তারঃ যান বিয়া করেন গিয়া।
রোগীঃ ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাচন যায়?
ডাক্তারঃ তা কইবার পারুম না। তয় এতডা কইতে পারে যে আপনে বিয়ার পর আর বেশিদিন বাচনের চেষ্টা করবেন না।


ডাক্তারের ফি
১ম বন্ধু : ডাক্তারের কাছে গিয়েছিলি?
২য় বন্ধু : গিয়েছিলাম।
১ম বন্ধু :তোর বুকে যা ছিলো খুঁজে পেয়েছেন?
২য় বন্ধু : প্রায় সবটাই।
১ম বন্ধু : মানে?
২য় বন্ধু : মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা।




ডান রাজনীতিবিদ
আজীবন বাম রাজনীত করেছেন খ্যাতনামা এক রাজনীতিবিদ | এখন মৃত্যুশয্যায় | শুভার্থীরা ঘিরে আছে শেষ সময়ের বাণী শোনার জন্য |
রাজনীতিবিদ বললেন, মরার আগে আমি একটা ডান দলে যোগ দিতে চাই |
: কেন ? এই শেষ বেলায় কেন কপালে কলঙ্ক লাগাতে চান ?
: মরার আগে অন্তত একজন ডান রাজনীতিবিদ মেরে যেতে চাই |



অদ্ভুদ রোগ
দিন এক রোগী ডাক্তারের কাছে গিয়ে বলল, “ডাক্তার সাব, আমার একটা অদ্ভুদ রোগ হয়েছে।”
ডাক্তার বললেন, “কি রকমভ”
রোগী বলল, “আমি অল্পতেই রেগে যাই। গালাগালি করি”
ডাক্তার বলল, “ব্যাপারটা একটু খুলে বলুন তো।”
রোগী বলল, “হারামজাদা, কয়বার খুলে বলব!!!”


আমার মন নোঙরা?
মানসিক রোগীর রোরশাখ ইঙ্কব্লট টেস্ট নিচ্ছেন মনোচিকিৎসক। হিজিবিজি কিছু কালির ছোপ রোগীকে দেখানো হয় এ টেস্টে।

প্রথম কার্ডটা এগিয়ে দিলেন তিনি। 'বলুন তো এটা কিসের ছবি?'

'একটা ছেলে একটা মেয়েকে জাপটে ধরে চুমু খাচ্ছে।'

দ্বিতীয় ছবিটা এগিয়ে দিলেন ডাক্তার। 'এটা কিসের ছবি বলুন তো?'

'ঐ ছেলেটা এবার মেয়েটার জামাকাপড় খুলে ফেলছে, আর মেয়েটা চেঁচাচ্ছে হাঁ করে।'

আরেকটা ছবি এগিয়ে দিলেন ডাক্তার। 'এটা কিসের ছবি বলুন তো?'

'ছেলেটা মেয়েটার চুল টেনে ধরে ঘাড়ে কামড় দিচ্ছে, আর মেয়েটা খিখি করে হাসছে।'

ডাক্তার আর পারলেন না। 'দেখুন, রিয়াদ সাহেব, আপনার রোগ খুব জটিল পর্যায়ে পৌঁছে গেছে। আপনার মনটা খুবই নোঙরা, আমি বলতে বাধ্য হচ্ছি।'

রিয়াদ সাহেব চটে আগুন। 'নিজে যত রাজ্যের নোঙরা ছবি এগিয়ে দিচ্ছেন আমাকে, আর বলছেন আমার মন নোঙরা?'



চুলকানির সমস্যা
রোগী : ডাক্তার সাহেব আমি খুব চুলকানির সমস্যায় ভুগছি। দয়া করে আমাকে একটা ওষুধ দিন।
ডাক্তার : দোকান থেকে এই ওষুধটা কিনে নিন।
রোগী : এতে কি চুলকানি সেরে যাবে?
ডাক্তার : আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি। যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন।



ব্যাথা তো কমছে না
এক সহজ সরল লোক রাস্তার ধারে একটি ইটে মলম লাগাচ্ছে ­­
পথচারীঃ কি ব্যাপার! ইটে মলম লাগাচ্ছ কেন?
সরল লোকঃ ডাক্তার সাব বলেছে আমি যেখানে ব্যাথা পাইছি সেইখানে এই মলমটা মাখতে । আমি এই ইটটাতেই ব্যাথা পাইছিলাম, তাই মলমটা মাখাচ্ছি। ………কিন্তু ব্যাথা তো কমছে না!

একটা খারাপ আর একটা খুব খারাপ
ডাক্তার রোগীকে ফোনে : আপনার জন্যে একটা খারাপ আর একটা খুব খারাপ খবর আছে।
রোগী : খারাপ খবরটাই আগে বলুন।
ডাক্তার : মেডিক্যাল টেস্টে জানা গেছে আপনার আয়ু চব্বিশ ঘন্টা।
রোগী: মাই গড!!! এটা খারাপ খবর হলে আরো খারাপ খবরটা কি?
ডাক্তার : আমি গতকাল থেকে ফোনে আপনাকে ট্রাই করে যাচ্ছি এই খবরটা দেওয়ার জন্য।

কোন মন্তব্য নেই: